
মো. সাহিদুল ইসলাম শাহীন: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বেনাপোলে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে শার্শা উপজেলা যুবদল ও বেনাপোল পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি বেনাপোল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবদলের শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে। মিছিল থেকে আওয়ামী লীগের যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে তীব্র স্লোগান দেওয়া হয় এবং দেশে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জোরালো আহ্বান জানানো হয়।
”দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে যুবদল রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে।” মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য যারা অপচেষ্টা চালাচ্ছে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মী সদা প্রস্তুত রয়েছে। সমাবেশ থেকে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
উক্ত প্রতিবাদ মিছিলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...