
ইউনেস্কোর সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে খাগড়াছড়ি জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত।
অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। প্রশিক্ষণে জেলার মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন প্রশিক্ষণ কার্যক্রমটি সমন্বয় করছেন। প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং) কৌশল এবং পেশাগত নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক সাংবাদিকতার নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...