
শেরপুরে এবার ২ লাখ ৫৩ হাজার ৮০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে বুধবার (২৪ জুন) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫৩ হাজার ৮০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৮ হাজার ৫৪ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ২৫ হাজার ৭৪৬ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার পাঁচ উপজেলায় অস্থায়ী ও স্থায়ীসহ ১ হাজার ৩৩৫টি টিকাদান কেন্দ্র থাকবে।
এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ইপিআই কর্মী ও স্বেচ্ছাসেবকগণ শিশুদের টিকা খাওয়াবেন।
সভায় জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রুবায়েদ তাসনিম রুম্পা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ প্রেসক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য সম্পাদকবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...