
খুলনার পাইকগাছায় ইউনিয়ন পর্যায়ে ‘মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)’-এর আওতায় ছয়জন মৎস্যচাষির মাঝে মাছ চাষের উপকরণ ও বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপকারভোগী মৎস্যচাষিদের গৃহস্থালি পুকুরে প্রদর্শনী বাস্তবায়নের জন্য টেংরা, মনোসেক্স তেলাপিয়া ও বাটা মাছ চাষের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক ফল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে পেঁপে, কুল, কদবেল ও পেয়ারার চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী মৎস্যচাষিরা।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ সম্প্রসারণের পাশাপাশি গৃহস্থালি পর্যায়ে পুষ্টি ও পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহিত করতেই এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এর মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং উপকারভোগীদের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...