কমলগঞ্জ উপজেলায় ৭ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ , ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৭ বছর বয়সী শিশুকে দোকানঘরের ভেতর জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চান মিয়া (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বর্তমানে নির্যাতিত শিশুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মইদাইল গ্রামে এই ঘটনাটি ঘটে। শিশুটি উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মানিক মিয়ার মেয়ে।

অভিযুক্ত পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, একই গ্রামের রশিদ মিয়ার দোকানের কর্মচারী চান মিয়া দোকানের ভেতরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পর পরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত চান মিয়া কৌশলে এলাকা থেকে পালিয়ে যায়।

ঘটনাটি সাথে সাথে পুলিশকে জানালে কমলগঞ্জ থানার এস আই মো. আমির উদ্দিন, এস আই মিঠু রায় ও এ এস আই হামিদুর রহমানের তাৎক্ষণিক তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে চান মিয়াকে উপজেলার মুন্সিবাজার থেকে আটক করা হয়।

এদিকে, ঘটনার সাথে সাথে শিশুটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুর বাবা মানিক মিয়া জানান, আমার মেয়েরটা প্রথম শ্রেণীতে পড়াশোনা করে। আমার মেয়েটার সাথে যা হয়েছে আমি তার বিচার চাই। এমন বিচার চাই, যাতে এটা দেখে কেউ আর সাহস পায়না। তিনি বলেন, আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পরপরই আমাদের টিম অভিযানে নামে এবং রাত ১০টার দিকে অভিযুক্তকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর