
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের গুল্লারপাড়া এলাকার চেল্লাখালি নদীর মোহনা অংশ পরিদর্শন করেছেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) পরিদর্শনকালে তিনি নদীর পানির প্রবাহ বিপদসীমার অনেক ওপরে রয়েছে বলে লক্ষ্য করেন। এ পরিস্থিতিতে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয় যে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে। পানি স্বাভাবিক অবস্থায় ফিরে এলে সম্ভাব্য নদীভাঙন ও প্লাবনের ঝুঁকি থেকে সড়ক রক্ষায় প্রয়োজনীয় স্থানে বাঁধ নির্মাণ এবং জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
এ সময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী (অ.দা.), নালিতাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) এবং শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমানে উক্ত নদীর পানিপ্রবাহ স্বাভাবিক অবস্থায় আছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...