গণসংযোগে ব্যস্ত তরুণ প্রজন্মের আইকন ইমদাদুল হক ইমদাদ

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ , ৩১ জুলাই ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- ​আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রতিদ্বন্ধি প্রার্থীগণ তাদের নিজ নিজ উদ্যোগে জোরেশোরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই দৌড়ে পিছিয়ে নেই তরুণ প্রজন্মের আইকন হিসেবে পরিচিত যশোর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ।

​ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রতিদিন পৌরসভার ৯টি ওয়ার্ড চষে বেড়াচ্ছেন তিনি। প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় করছেন, তাদের সমস্যার কথা শুনছেন এবং পৌরসভা নিয়ে তার আগামীর পরিকল্পনার কথা তুলে ধরছেন।

তরুণ এই নেতার আন্তরিকতা ও সাবলীল ভঙ্গিতে মুগ্ধ হচ্ছেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার(৩০ জুলাই) কয়েকটি জায়গায় ঘুরে দেখা গেল এ দৃশ্য।

​রাজনীতির পাশাপাশি ইমদাদুল হক ইমদাদ একজন সফল সিএন্ডএফ ব্যবসায়ী। তবে তার পরিচিতি কেবল রাজনীতিক বা ব্যবসায়ী হিসেবেই নয়, একজন সমাজসেবক হিসেবেও তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

তিনি দীর্ঘদিন ধরে প্রচারের আড়ালে থেকে নিজ উদ্যোগে অসহায় এবং দু:স্থ মানুষের আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। করোনাকালীন সংকটসহ দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে তাকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দেন ইমদাদুল হক ইমদাদ। যুবসমাজকে মাদক ও খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে তিনি প্রায় সময়ই বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকেন এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করেন।

​পৌরসভার শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত ও আধুনিক পর্যায়ে উন্নীত করার স্বপ্ন দেখেন এই তরুণ নেতা। ইতোমধ্যেই তিনি পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা পরিদর্শন শুরু করেছেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছেন। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিচ্ছেন তিনি।

​ইমদাদুল হক ইমদাদ দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসা একজন লড়াকু সৈনিক। তৃণমূল থেকে উঠে আসা এই নেতার প্রতি পৌরসভার তরুণ ও সাধারণ ভোটারদের ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচনী মাঠে তার এই সরব উপস্থিতি এবং বহুমুখী সামাজিক কার্যক্রম আসন্ন নির্বাচনে তাকে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য লিখুন

আরও খবর