আব্দুল মোনায়েম মুন্না’র সাথে শার্শা বিএনপি নেতা মো. শহীদ আলীর কুশল বিনিময়

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ , ২ আগস্ট ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে জেলা যুবদলের উদ্যোগে বিশাল ‘যুব সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সাথে শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. শহীদ আলী এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেছেন।

​সমাবেশের পর নেতাকর্মীদের ভিড়ের মাঝে তাদের এই বিশেষ কুশল বিনিময়ের মুহূর্তটি ক্যামেরাবন্দী হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল ও শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি দলের সার্বিক সাংগঠনিক গতিশীলতা, অভ্যন্তরীণ শৃঙ্খলা বৃদ্ধি এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষেপে আলোচনা করেন। এ সময় শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো.শহিদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
​
​যশোর জেলা যুবদল আয়োজিত ‘অপপ্রচার ও শিষ্টাচার’বহির্ভূত রাজনীতিবিরোধী বিশাল যুব সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
​
বিএনপি’র কেন্দ্রীয় কমিটি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি তৈরি হবে। দেশ গঠনে ও শৃঙ্খলা বজায় রাখতে রাজপথের সকল নেতাকর্মীকে সচেতন থাকতে হবে।”
​
বিশেষ অতিথি’র বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না দলীয় শৃঙ্খলা, শিষ্টাচার রক্ষা এবং অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের দৃঢ় ভূমিকা পালনের দিকনির্দেশনা প্রদান করেন।
​
জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনসারুল হক রানার পরিচালনায় সমাবেশে জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত ও বক্তব্য প্রদান করেন।
​
​সমাবেশে শার্শা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সুসংগঠিতভাবে অংশ নেন। শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. শহীদ আলী বলেন, “কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা সাংগঠনিক নির্দেশনা গ্রহণ করেছি। তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপিকে আরও শক্তিশালী করতে এবং কেন্দ্রের প্রতিটি কর্মসূচি সফল করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাচ্ছি।”

​সমাবেশ শেষে বিভিন্ন পর্যায় থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মন্তব্য লিখুন

আরও খবর