
রাজধানীর বাজারে আগের তুলনায় কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। বর্তমানে মান ও আকারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে সরবরাহ সংকট ও অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বেড়ে প্রতি কেজি ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। পরে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়া এবং বাজারে সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করে।
তবে কাঁচা মরিচের দাম কমলেও পেঁয়াজের বাজারে খুব একটা স্বস্তি নেই। আকার ও মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর মিরপুরের মাটিকাটা কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারের বিক্রেতারা জানান, বর্তমানে বাজারে ছোট, মাঝারি ও বড়—এই তিন ধরনের পেঁয়াজ পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিছু পেঁয়াজ তুলনামূলক কাঁচা, আবার কিছু পুরোপুরি শুকনা। এসবের মান ও আকারের পার্থক্যের কারণে দামেরও তারতম্য রয়েছে। বর্তমানে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন ধরন ও মানের পার্থক্য। বাজারে দেশি ও হাইব্রিড মরিচের পাশাপাশি লম্বা ও ছোট আকারের মরিচ এবং আমদানি করা মরিচ পাওয়া যাচ্ছে। এসবের মান ও আকারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রসুনের দামেও মান ও ধরনভেদে পার্থক্য রয়েছে। দেশি ছোট রসুন প্রতি কেজি প্রায় ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আমদানি করা বড় রসুন বিক্রি হচ্ছে প্রায় ১৪০ টাকা কেজি দরে।
বাজারে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও খুব একটা কম নয়। মানভেদে সাদা আলু প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা এবং লাল আলু ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন সবজির মধ্যে বেগুন ১২০ থেকে ১৬০ টাকা, করলা ও কাঁকরোল ১০০ থেকে ১২০ টাকা, ধুন্দল, চিচিঙ্গা ও পটল প্রায় ৮০ টাকা এবং ঢেঁড়স প্রায় ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির বাড়তি দামের বিষয়ে মাটিকাটা কাঁচাবাজারের বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে বৃষ্টি বেশি হওয়ায় বাজারে সবজির সরবরাহ কম। আড়তে আগের মতো সবজি আসছে না। তাই দামও কিছুটা বেড়েছে।
আরেক বিক্রেতা সেলিম মিয়া বলেন, বৃষ্টির কারণে অনেক সবজি ক্ষেত নষ্ট হচ্ছে। পাশাপাশি বাজারে সবজি কম আসায় আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। সে কারণে খুচরা বাজারে দাম বাড়তি।
একই কথা জানিয়ে আরেক বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, বৃষ্টির কারণে সবজি তুলতে ও বাজারে আনতে সমস্যা হচ্ছে। সরবরাহ কম থাকায় প্রায় সব ধরনের সবজির দামই এখন একটু বেশি। বৃষ্টি কমলে বাজারে সবজি বেশি আসবে, তখন দামও কমতে পারে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...