
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ শতাংশ ইনক্রিমেন্টের গেজেট বাতিল, চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ভূমি অধিকার নিশ্চিত এবং দ্রুত চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে চা-বাগানের সচেতন ছাত্র-যুবকদের উদ্যোগে এ কর্মসূচি হয়। চা ছাত্র-যুব পরিষদ নেতা মোহন রবিদাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সুমন রবিদাস, রাজিব বৈদ্য, সন্তোষ রবিদাস ও সারথী মুরারী দাসসহ অন্যরা।
বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বাড়লেও চা-শ্রমিকদের মজুরি সে তুলনায় বাড়েনি। ফলে বর্তমান মজুরিতে পরিবার নিয়ে জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। তাঁরা ৫ শতাংশ ইনক্রিমেন্টের গেজেট বাতিল করে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানান।
একই সঙ্গে চা-বাগানে দীর্ঘদিন ধরে বসবাসকারী শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত এবং শ্রমিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭)-এর দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান তাঁরা।
আন্দোলনকারীরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...