সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

নওগাঁর সাপাহারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার পাতাড়ি ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দিঘীরহাট একাদশ চ্যাম্পিয়ন এবং আই হাই একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান। সঞ্চালনা করেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

এসময় সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোকলেসুর রহমান (মুকুল)সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাকে ঘিরে পাতাড়ি ফাজিল মাদ্রাসা মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দর্শকদের করতালি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জমজমাট পরিবেশে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

মন্তব্য লিখুন

আরও খবর