
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া দাখিল মাদরাসায় এবার দাখিল পরীক্ষায় এক নজিরবিহীন ফলাফল বিপর্যয় ঘটেছে। এ বছর দাখিল পরীক্ষায় মাদরাসাটি থেকে ১৮ পরীক্ষার্থী অংশগ্রহন করে কেউই পাস করতে পারেনি।
গতকাল সোমবার (১০ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০২৬ সালের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় মাদরাসাটির পাসের হার শূন্য।
জানা যায়, ১২৬১৮৫ নম্বর ইআইআইএন মাদরাসাটিতে মোট পরীক্ষার্থী ছিলেন ২১জন। পরীক্ষায় উপস্থিত হোন ১৮ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসাটি ১৯৯০ সালে স্থাপিত হয়। স্থাপিত হওয়ার তিন যুগ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এমপিওভুক্তির সুযোগ পায়নি। এমপিও না হওয়ার অজুহাতে শিক্ষকরা নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত হন না এবং মাদরাসাটি প্রায় সময় বন্ধ থাকে বলে স্থানীয়রা গুরুত্বর অভিযোগ তুলেছেন।
শিক্ষকদের এই নিয়মিত অনুপস্থিতি এবং পাঠদানে চরম গাফিলতির কারণেই মূলত মাদরাসটির দাখিল পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয় ঘটছে বলে দাবি করেছেন অভিভাবক ও এলাকাবাসী।
এ বিষয়ে জানতে তেঁতুলিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মোজাফফর হোসেন কে একাধিকবার মুঠোফোনে কল করেও পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...