
মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রওশন ইজদানী একাডেমির ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত, ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের কবি রওশন ইজদানী শিক্ষাবৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার ( ২৫ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
রওশন ইজদানী একাডেমির পরিচালনা কমিটির সভাপতি রাজিব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, রওশন ইজদানী একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির এবং ভরাপাড়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি লায়ন হারুন অর রশিদ প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নসহ ক্রীড়া সামগ্রী দ্রুত প্রদানের ঘোষণা দেন।
স্কাউট দল, বক্তব্যে ও মানপত্র পাঠে অংশ নেওয়া শিক্ষার্থীদের পারফরম্যান্স দেখে তিনি অভিভূত হয়েছেন। প্রত্যেকে তিনি পুরস্কৃত করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের ইংরেজি বিষয়ক শিক্ষককেও পুরস্কৃত করেছেন।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০ জন, ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১১ জন এবং আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক কবি রওশন ইজদানী শিক্ষাবৃত্তিপ্রাপ্ত ২৫ জনসহ মোট ৪৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...