
খুলনার পাইকগাছার কপিলমুনিতে নকল লেবেল ব্যবহার করে নিম্নমানের পণ্য প্যাকেটজাত ও বাজারজাত করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালনাকারী দল।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কপিলমুনির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমানের যৌথ নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্যানিটারি ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডলসহ আনসার সদস্যরা।
অভিযানের শুরুতে কপিলমুনি কলেজ মোড় এলাকার তপন মণ্ডলের মালিকানাধীন দ্বীপ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। সেখানে দেশের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ভোজ্যপণ্যের নকল লেবেল ব্যবহার করে পণ্য প্যাকেটজাত ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।
পরে উত্তম কুমার সাহার মালিকানাধীন কর্ণফুলি টি হাউজে অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন পণ্যের প্যাকেটে নকল লেবেল ব্যবহার এবং অতিরিক্ত ঘন চিনির উপস্থিতি শনাক্ত করা হয়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং নিম্নমানের খাদ্যপণ্য বাজারজাত রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...