
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত একজন এবং আন্তঃজেলা কাভার্ড ভ্যানের মালামাল চুরি চক্রের এক সদস্যসহ বিভিন্ন মামলায় মোট ২২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আন্তঃজেলা কাভার্ড ভ্যানের মালামাল চুরি চক্রের সদস্য জাহাঙ্গীর আলম (৪৮) একটি কাভার্ড ভ্যানযোগে চট্টগ্রাম থেকে গাজীপুরে যাওয়ার পথে ফেনীতে এসে পণ্য সরবরাহের আড়ালে অ্যালুমিনিয়াম ওয়্যার চুরির সঙ্গে জড়িত ছিলেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফেনীর শর্শদী ইউনিয়নের ফতেহপুর আজাদ ওয়ার্কশপ এলাকার একটি খামারের রাস্তার পাশে অভিযান চালিয়ে একটি প্যাকেট অ্যালুমিনিয়াম ওয়্যার উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৩৮ হাজার ৯৬ হাজার টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ফেনী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি নুরুল আমিন বাবুল পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৩৬টি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর রক্ষিত অবস্থায় প্রায় ১ হাজার ৯৫০ কেজি অ্যালুমিনিয়াম ওয়্যার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে ডাকাতির প্রস্তুতিকালে ফেনী মডেল থানাধীন রেলস্টেশন ব্রাহ্মণপুর পাড়া সরকারি কলেজের পেছনে রাস্তার ওপর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. গুলুর প্রকাশ কান গুলুর (২৬), মো. আব্দুল মমিন (৪৬) ও কাউছার হোসেন আশিক (২৩)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আকাশ (২০) এবং বিভিন্ন মামলায় আরও আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে মাদক, ডাকাতি, চুরি ও আন্তঃজেলা অপরাধী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় ফেনী জেলার সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...