
খন্দকার নিরব, ভোলা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ শিক্ষা ও যোগাযোগব্যবস্থায় উন্নয়ন করা হবে। তিনি বলেন, তজুমদ্দিনকে একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সমালোচনা করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের বিরুদ্ধে রিজার্ভ চুরি, ‘আয়নাঘর’ নামে কথিত টর্চার সেল পরিচালনা, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এর প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, আওয়ামী লীগ সরকার ভারতকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিলেও সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড বন্ধ করতে পারেনি। মাদক নিয়েও আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।
নিজের রাজনৈতিক ও সামরিক জীবনের প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘লালমোহন থেকে সর্বপ্রথম আমিই সেনাবাহিনীতে যোগদান করেছি। মেজর জিয়াউর রহমান ছিলেন আমার প্রশিক্ষক।’ তিনি দাবি করেন, তিনি কখনো ধনসম্পদ অর্জনের চেষ্টা করেননি।
মতবিনিময় সভায় তজুমদ্দিনের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন স্পিকার। একই সঙ্গে তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় রূপান্তরের আশ্বাস দেন তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন হাওলাদার, অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাসেত, একেএম মহিউদ্দিন জুলফিকারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...