খাগড়াছড়িতে আয়বর্ধনমূলক কার্যক্রম ও ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ে ওরিয়েন্টেশন

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ , ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধনমূলক কার্যক্রম (আইজিএ) ও ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার ৩ নম্বর গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পের আইজিএ উপকারভোগীরা অংশ নেন।

‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় জাবারাং কল্যাণ সমিতি এ আয়োজন করে। সহযোগিতা করে হেলেন কেলার ইন্টারন্যাশনাল।

প্রকল্পের খাগড়াছড়ি সদর উপজেলার ফিল্ড কো-অর্ডিনেটর ফাল্গুনী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. ওমর ফারুক এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র আইজিএ স্পেশালিস্ট মালাখিন মারমা।

ওরিয়েন্টেশনে আয়বর্ধনমূলক কার্যক্রম পরিচালনা, ব্যবসার পরিকল্পনা প্রণয়ন, উৎপাদন ও বাজারজাতকরণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

মন্তব্য লিখুন

আরও খবর