খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে খাগড়াছড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), খাগড়াছড়ি ইউনিট।

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে শনিবার খাগড়াছড়ি হাইস্কুল মাঠ ও আশপাশের এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।

নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পানি জমে থাকতে পারে—এমন স্থান নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের ইউনিট অফিসার আব্দুল গণি মজুমদার, উপ-যুব প্রধান আব্দুল আল নোমানসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

মন্তব্য লিখুন

আরও খবর