
ঝিনাইদহের শৈলকূপায় বিষধর সাপের কামড়ে শিশুসহ দুজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামের রমজান শেখের শিশুকন্যা মরিয়ম খাতুন (৭) এবং সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামের উজ্জল হোসেনের ছেলে অন্তর হোসেন (১৬)।
নিহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, গত রাতে নিজ ঘরে ঘুমানোর সময় বিষধর সাপ তাদের কামড় দেয়। পরবর্তীতে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত স্থানীয় ওঝা ও কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, যা পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। সঠিক সময়ে আধুনিক চিকিৎসা ও হাসপাতালে না পৌঁছানোর কারণে তাদের মৃত্যু হয় বলে স্থানীয় চিকিৎসকরা গণমাধ্যমকে জানান।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। সাপের কামড় খাওয়ার সঙ্গে সঙ্গে ওঝা-বৈদ্যের কাছে সময় নষ্ট না করে দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য চিকিৎসকরা বারবার তাগিদ দিয়ে আসছেন।
বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় গ্রামীণ জনপদে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...