
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির যৌথ টহলদল সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে।
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে—২ বোতল বিদেশী মদ, ৬১টি ভারতীয় শাড়ী, ১টি থ্রি-পিস, ৭টি কম্বল, ১ কেজি জিরা, ২ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম কিসমিস এবং ৩১৬টি বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৭,৬৫,৫০০/- (সাত লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশত) টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মাদ সাইফুল আলম খান বলেন, “সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।
জিরো টলারেন্স নীতি বজায় রেখে সীমান্তে আমাদের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্যের বিষয়ে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...