
মোঃ উজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে দুই কৃষকের ২ একর ১২শতক জমির রোপা আমন ধান রাসায়নিক স্প্রে করে নষ্ট করেন।
ভুক্তভোগী মৃত গিয়াস উদ্দিনের ছেলে আতোয়ার রহমান এবং হাবিবুর রহমান জানান, ২৯ তাং রাতে শ্যালো নলকুপ থেকে জমিতে পানি সেচ দেওয়া বিষয়ে মাঠে গিয়ে দেখেন একদল লোক তাদের দেখে পালিয়ে যাচ্ছে। এবং আতোয়ার ও হাবিবুর বলেন, আমরা তাদেরকে চিনে ফেলি।
আতোয়ার এবং হাবিবুর জানান পৈতৃক সূত্রে ও ফুফুদের নিকট থেকে ক্রয়সূত্রে বেলঘড়িয়া মৌজার আরএস খতিয়ানে ১৬৮ ও ১০৬ দাগে ২১২ শতক জমি আমাদের রোপিত আমন ধান শত্রুতা বশত ফুফাত ভাই ও ফুফাত ভগ্নিপতিগন রাসায়নিক স্প্রে করে ধান নষ্ট করে। এতে সমুদয় ধান নষ্ট হয়।
এবিষয়ে হাবিবুর রহমান বাদি হয়ে ৮ জনকে অভিযুক্ত করে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো কামরুজ্জামান, আব্দুল সিদ্দিক,গ্রাম- উত্তর কাশিপুর,কাটনা (চানকুড়ি) গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জয়নাল হোসেনও বেলাল হোসেন দিলালপুর গ্রামের গছিমদ্দিনের ছেলে খাইরুল ইসলাম খাইরুলের ছেলে শামিম হোসেন ও শাকিল হোসেন উত্তর মঙ্গলিয়া গ্রামের ইসমাইলের ছেলে এনামুল হোসেন ও এনামুলের ছেলে সৈকত আলী।
অভিযুক্ত বেলাল হোসেননের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ধানে রাসায়নিক দেওয়া বিষয়ে কিছুই জানেন না বলেন এবং ঐ জমিতে তাদের অংশ আছে বলে দাবি করেন।
ভুক্তভোগী আতোয়ার রহমান ও হাবিবুর রহমান ধান বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন,ধামইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান বলেন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...