• চট্রগ্রাম শীর্ষ সংবাদ
  • ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয় মুহুরী-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয় মুহুরী-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৬:৩২ পূর্বাহ্ণ , ২ অক্টোবর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- সময়ের আবর্তন।

আবুল হাসনাত তুহিন, ফেনী: বন্যা ও নদীভাঙন রোধে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার মুহুরী-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ সংলগ্ন চরে “মুহুরী, কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের মূল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, ফেনী মহিলা সংরক্ষিত আসনের এমপি রানু,জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব উল করিম,পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ বিভিন্ন স্তরে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর পৃথক পৃথক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফুলগাজী উপজেলায় মায়ের স্মৃতিবিজড়িত বেগম খালেদা জিয়া মহিলা কলেজ মাঠে বৃক্ষরোপণ ও ফুলগাজী উপজেলায় অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলোতে উপস্থিত হয়ে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ কাজের উদ্বোধন করেন ও বিকালে ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে কৃষক ও ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সেবকদের মাঝে সম্মানি প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য লিখুন

আরও খবর