
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির ডপস সদস্যদের পড়াশোনার অগ্রগতি যাচাইয়ে মূল্যায়ন পরীক্ষা, শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ৮০ জন ডপস সদস্য ও তাদের অভিভাবকরা অংশ নেন।
অনুষ্ঠানে ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সদ্ব্যবহার এবং নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে নালিতাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও প্রথম আলোর জেলা প্রতিনিধি মান্নান সোহেল বলেন, শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
লক্ষ্য স্থির করে নিয়মিত পড়াশোনা করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব। অনুষ্ঠানে শিক্ষক নূর হোসেন নুসুও বক্তব্য রাখেন। আলোচনা শেষে ৮০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...