
সুকুমার ঋষি পোরশা নওগাঁ: নওগাঁর পোরশায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ৫১ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় গ্রাম পুলিশদের দাপ্তরিক কাজে গতিশীলতা আননয়ন ও যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে এই বাইসাইকেলগুলো তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে এই বাইসাইকেলগুলো হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাইসাইকেল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, গ্রাম পুলিশরা মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি বিভিন্ন বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এই বাইসাইকেল বিতরণের ফলে তাঁদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং তাঁরা দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে পারবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...