
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী উপজেলার ৪নং তাঁতীহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
আজ ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, জাহাঙ্গীর আলম,হয়যত আলী, তাঁরা মিয়া প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় স্থানীয়রা জানান, জানকিখিলা মধ্যপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটিতে দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসছেন এলাকার মানুষ।
সম্প্রতি কেন্দ্রটি বাতিল করে ,সালমারা জানকিখিলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। স্থানীয়দের ভাষ্য, নতুন কেন্দ্রটি অনেক ভোটারের বাড়ি থেকে অনেক দূরে।
যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক না হওয়ায় বয়স্ক, নারী ও প্রতিবন্ধী ভোটারদের কেন্দ্রে যেতে ভোগান্তি পোহাতে হবে। এতে তাঁদের ভোটাধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তাই তারা পুরাতন এ কেন্দ্রেই ভোট দিতে চান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...