
৫ আগস্ট ছাত্র-জনতার গণবিপ্লবের মাধ্যমে নতুন করে দেশ আবার স্বাধীনতা পেয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল করীম বলেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ স্বাধীন দেশ হলেও আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি। দেশে কোনো স্বাধীনতা ছিল না। বাংলাদেশে জুলুম, খুন, গুম দেখেছি। এগুলো আর করতে দেবো না। রাজনীতি হলো দেশ ও জনগণের জন্য। আমাদের মাথার ওপরে অনেকে লবণ রেখে বড়ই খেয়েছেন। আমরা আর দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চাই না।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শুরু থেকে ইসলামী আন্দোলনের সব সহযোগী সংগঠন বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের ১৮ কর্মী শাহাদাতবরণ করেছেন। প্রায় ৫ শতাধিক কর্মী আহত হয়েছেন। সুতরাং দেশের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইসলামকে বাদ দিয়ে করা যাবে না।
তিনি দেশ গড়ায় হিন্দু-মুসলিমসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইসলামী আন্দোলনে আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ রাসেল সরদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল জেলা সভাপতি মাওলানা ছরোয়ার হোসেন, আগৈলঝাড়া বিএইচপি একাডেমির (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মাওলানা মো.. ফজলুল হক ও শাহিন বখতিয়ারসহ প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন;...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি ও মাদক...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি...