
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সোহেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন জাতীয় সমাজ কল্যাণ পরিষদ। রোববার দুপুরে অনুদানের চেক পরিবারের হাতে তুলে দেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
শহীদ সোহেল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী দূর্গাপুর গ্রামের সুরুজ হাওলাদারের সন্তান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ২০ জুলাই ঢাকার কদমতলী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
রোরবার দুপুরে অলহরি দুর্গাপুরে শহিদ সোহেলের বাড়ী গিয়ে তাঁর কবর জিয়ারত করেন এবং পরিবারের হাতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান। এসময় সাংবাদিক ফয়জুর রহমান ফরহাদ, ছাইফুল ইসলাম তুহিন প্রমূখ উপস্থিত ছিলেন।
অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত উপজেলার সদর ইউনিয়নের সতেরপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনকে চিকিৎসার জন্য ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করে জাতীয় সমাজকল্যাণ পরিষদ।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...