
সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী: নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক ও নারী পুরুষ সহ ৬ জন নিহত হয়েছে।
আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় ইটাখোলা- মঠখোলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচাঁরবাড়ির নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।
পুলিশ জানায়, শনিবার দুপুরে ইটাখোলা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি মনোহরদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচাঁরবাড়ির নামক স্থানে পৌঁছাইলে ইটাখোলা গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে সিএনজি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই সিএনজির চালক ও ৫ জন যাত্রীসহ ৬ জন মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন মারা গেছে। এদের মধ্যে সিএনজি চালক, নারী ও বাকিরা সব পুরুষ। আমরা বর্তমানে উদ্ধার অভিযান পরিচালনা করছি। আর তাদের পরিচয় উদ্ধারেও কাজ করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...