
যশোরের চৌগাছা বিভিন্ন প্রতিষ্ঠানে তরিকুল ইসলামের আত্মার মাগফরাত কামনা করে মিলাদ মাহফিল ও খাবার বিতরণ। চৌগাছায় বিএনপি ও সহযোগী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে যশোর উন্নয়নের রুপকার মরহুম তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
৪ নভেম্বর (সোমবার) সকালে বিএনপির উদ্যোগে বেলা প্রি ক্যাডেট স্কুল সংলগ্ন কার্যালয়ে প্রায়াত নেতার স্মৃতিচারনে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে আলোচনা করেন সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দিন খান, বিএনপি নেতা তরিকুল ইসলাম ডবলু, আব্দুল ওয়াহেদ, আব্দুল মুজিদ, দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, যুবনেতা ফারুক হোসেন, সাইফুল ইসলাম রিংকু, কবির হোসেন, আহমেদ রাসেল, তুফান, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, ছাত্রনেতা ইমন হোসেন রকি, হাকিম রেজা, মেহেরান হোসেন জিতু প্রমুখ।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। দোয়া শেষে নেতৃবৃন্দ দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন।
দুপুর ১ টায় তরিকুল ইসলাম পৌর কলেজে প্রিয় নেতার রুহের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া স্মরণসভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটুর সভাপতিত্বে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকগণ স্মরণ সভায় আলোচনা করেন।
এদিকে আসর বাদ বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকদলের আয়োজনে স্মরণসভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের সভাপতি আজগার আলীর সভাপতিত্বে তরিকুল ইসলামের স্মৃতিচারণে আলোচনা করেন সাধারণ সম্পাদক শাহানুর হোসেন শাহিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে মরুহম নেতার রুগের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...