
নড়াইলের কালিয়া থানা পুলিশের কাছ থেকে হাতকড়া পরানো অবস্থায় ছিনিয়ে নেওয়া আসামিকে ১৪ ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে আসামী ছাবিবর আহম্মেদ শেখসহ দুই ছিনতাইকারী কে অটক করেছে কালিয়া থানা পুলিশ।
গতরাত সাড়ে এগারোটায় দুজনকে ও রবিবার (৮ডিসেম্বর) সকাল ৯ঃ৪৫ মিনিটে অভিযান চালিয়ে উপজেলার পুরুলিয়া ইউপির চাঁদপুর এলাকা থেকে আসামি ছাবিবর আহম্মেদ শেখসহ একই গ্রামের আলিম শেখের ছেলে নিশান শেখ, মৃত্যু হাজী ওসমান মোল্লার ছেলে জাহিদ মোল্লা কে গ্রেফতার করা হয়।
কালিয়া থানা সূত্রে জানা গেছে, গত২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখ কে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন।
চলতি মাসের ২ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানায় ছাবিবর আহম্মেদ শেখ কে আসামী করে হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি সাব্বির কে শনিবার(৭ডিসেম্বর) সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে আটক করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল।
এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশিদুল ইসলাম বিকালে বলেন, ছিনতাই হওয়া আসামি সাব্বির শেখসহ আরো দুই জন ছিনতাইকারী কে দুপুরে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...