ধামইরহাটে বড়দিন উপলক্ষে গির্জা ও চার্চে চালের ডিও বিতরণ উদ্বোধন

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ , ১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ আসছে ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের  শুভ বড়দিন উদযাপন উপলক্ষে ধামইরহাট উপজেলার ৬৯টি  গির্জা ও চার্চ -এ ত্রাণের উপ বরাদ্দের চালের ডিও বিতরণ করা হয়েছে।

১৯ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ডিও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, জগদল (সাতানা) চার্চ অফ গড এর সভাপতি বিশ্বনাথ টুড এবং অন্যান্য গির্জা ও চার্চের সভাপতিগন।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান গির্জা ও চার্চের সভাপতি গনের উদ্দেশ্যে বলেন, “প্রধান উপদেষ্টার উপহার এই অনুদান সুষ্ঠুভাবে ব্যয় করবেন। এবং তিনি গির্জা পালনে যেকোনো সমস্যার সম্মুখীন হলে প্রশাসনের সহযোগিতা  গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য লিখুন

আরও খবর