
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- আগামী ১১ জানুয়ারী’২০২৫ ইং তারিখ চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন “বাংলাদেশ ফিল্ম ক্লাব লিঃ এর বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক বছর মেয়াদী এ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার শীর্ষে অবস্থান করছে “নজরুল ইসলাম চৌধুরী-অপূর্ব রায় প্যানেল পরিষদ।
তীব্র প্রতিদ্বন্ধিতার মূখে কার্যনির্বাহী পরিষদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতায় নেমেছেন বেনাপোলের কৃতি সন্তান,বিশিষ্ঠ আমদানি-রপ্তানীকারক ব্যবসায়ী মোহাম্মদ রমজান আলী(তিকো) সকলের দোয়া চেয়েছেন।
সংগঠনটির গুলশান নিকেতন-১ ঢাকা কার্যালয় সূত্রে জানা গেছে,সর্বমোট সদস্য সংখ্যা-৭০০ জন সদস্য সংগঠনটি পরিচালনার জন্য আগামী এক বছরের জন্য নেতা নির্বাচনে তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। আগামী ১১ জানুয়ারী’২০২৫ ইং তারিখ রাজধানী ঢাকা’র কাওরান বাজারে অবস্থিত “বাংলাদেশ চলচ্ছিত্র উন্নয়ন সংস্থা(বিএফডিসি)’তে ঐ দিন সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
“বিচ্ছিন্নতা নয়-সংশ্লিষ্ঠতা চাই,নেতৃত্ব নয়-ভ্রাতৃত্ব চাই” বলিষ্ঠ শ্লোগান নিয়ে “নজরুল ইসলাম চৌধুরী-অপূর্ব রায়” পরিষদ প্যানেলে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় নেমেছেন।
নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করবেন খোরশেদ আলম খসরু।
জয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে কার্যনির্বাহী পরিষদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ রমজান আলী(তিকো) মুঠোফোনে এক প্রশ্নের জবাবে বলেন, “কথায় না আমি কাজে বিশ্বাসী, কাজ দিয়ে প্রমাণ দিতে চাই। “নজরুল ইসলাম চৌধুরী-অপূর্ব রায় প্যানেল পরিষদ নির্বাচিত হলে ক্লাবকে নতুন একটি রূপ দেওয়া হবে,এরজন্য নতুন করে ঢেলে সাজাতে চাই। আশা করছি, সাধারণ সদস্যরা আমাদের প্যানেল নির্বাচিত করে সেই সুযোগ করে দেবেন”।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...