• খুলনা দেশজুড়ে
  • খুনী সাদপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে শার্শায় ওলামা-মাশায়েখদের মানববন্ধন অনুষ্ঠিত

খুনী সাদপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে শার্শায় ওলামা-মাশায়েখদের মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ , ২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- গত ১৮ ডিসেম্বর/২০২৪ ইং তারিখ গভীর রাতে গাজীপুর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপর ফ্যাসিস্টদের দোসর সাদপন্থী খুনী সন্ত্রাসী কর্তৃক বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোর জেলার শার্শা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে অত্র উপজেলার আলেম-উলামা ও তাবলীগ জামাতের সাথীবৃন্দ।

রবিবার(২৯ ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা বাজারে বেনাপোল-যশোর মহা সড়কে এই ” মানববন্ধন” ও “বিক্ষোভ” কর্মসূচি অনুষ্ঠিত হয়। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপরে ইসরায়েল, ভারত ও ফ্যাসিস্ট আওয়ামী দোসর সাদপন্থী খুনী সন্ত্রাসী কর্তৃক বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং বাংলাদেশে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শার্শার ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতা এতে অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে গণ দাবি তুলে নেতৃবৃন্দ বলেন-
*রাতের অন্ধকারে তাবলীগের ঘুমন্ত নিরীহ মুসল্লীদের উপর অতর্কিত হামলাকারী খুনী সাদপন্থী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে।

শার্শা উপজেলার সকল মসজিদে অবিলম্বে খুনী সন্ত্রাসী সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। শার্শা উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে যে সকল খুনী সন্ত্রাসী সাদপন্থী টঙ্গীর নৃশংস হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। খুনী সন্ত্রাসী সাদপন্থীদের গডফাদার ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম, মুয়াজ বিন নুর, জিয়া বিন কাশেম, আব্দুল্লাহ মনসুর, রেজা আরিফসহ খুনীদের সকল গডফাদারকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

কাকরাইল মসজিদে প্রবেশ এবং টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠসহ সারাদেশের সকল মসজিদে খুনী সন্ত্রাসী সাদপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।

*টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ও ইন্ধনদাতা শার্শা ও বেনাপোলের গডফাদার সন্ত্রাসী খুনী সাদপন্থী বিতর্কিত ডাঃ রেহান, হাবিবুল্লাহ হাবিব, ওলিয়ার রহমান, মিজানুর রহমান স্বপন, শাওন, জাহিদুর রহমান রিমন, শাহাজাহান, ডাঃ রেজাউল, ডাঃ জাকির, শরিফুর রহমান লিপন, আমজাদ হোসেন, মিকদাদ, আলী হোসেন, ডাঃ ইয়াসিন, আব্দুল্লাহ, ইসমাইল, রনি, রবিউল, শিমুল, জয়নাল, আলমগীর, ডাঃ নাজমূল ইসলাম সহ শার্শা ও বেনাপোলের বিভিন্ন অঞ্চল থেকে যেসকল সাদপন্থী টঙ্গী ময়দানে খুন ও বর্বর হামলায় অংশ নিয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

*বেনাপোলের ঐহিত্যবাহী বাগে জান্নাত মাদরাসায় ইস্তেকবালের নামে ঢাকা লালবাগের খুনী সাদপন্থীরা যেন প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে।

খুনী সাদপন্থী কর্তৃক ১৭ই মার্চ ২০২০ইং সাল থেকে দখলকৃত বেনাপোলের ঐহিত্যবাহী বাগে জান্নাত মাদরাসার অনতিবিলম্বে দখলমুক্ত করে হককানী ওলামায়ে কেরামের হাতে হস্তান্তর করতে হবে।

মাওলান মুফতী আব্দুল সামাদ কাসেমী সাহেবের নেতৃত্বে মুফতী ওমর ফারুক ও মুফতী আবু সাঈদের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য প্রদান করেন- মাওলানা কামরুজ্জামান সাহেব, মাওলানা নোমান বিন জাফর, মাওলানা আব্দুল্লাহ সাহেব, ক্বারী মোঃ হুসাইন, মুফতী সাইদুল বাশার সাহেব, মুফতী আবু হানিফ, মাওলানা আবুল হোসেন সাহেব, মাওলানা আব্দুল করিম সাহেব, মাওলানা আজিজুল হক সাহেব, মাওলানা রবিউল ইসলাম সাহেব, মুফতী ইউসুফ জামিল, মাওলানা ইমামুল সাহেব, মুফতী ওবাইদুল্লাহ, মুফতী মাহমুদুর রহমান, মুফতী ইসারুল ইসলাম, মাওলানা মাহমুদ হাসান সহ ওলামা মাশায়েখগণ প্রমূখ।

পরে ওলামায়ে নেতৃবৃন্দ শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমির আব্বাসের নিকট তাদের দাবীনামা পেশ করেন।