উল্লাপাড়ায় সবজীতে সফল কৃষক

প্রকাশিত: ৭:৫৬ পূর্বাহ্ণ , ১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সবজী ফসলের আবাদে সফল কৃষক হলেন প্রায় ত্রিশ বছর বয়সী জাকারিয়া হোসেন। নিজ আগ্রহে তিনি বছর জুড়ে নানা ধরণের সবজী ফসলের আবাদ করেন।

উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা গ্রামের কৃষক পরিবারের সন্তান জাকারিয়া হোসেন প্রায় পনেরো বছর ধরে কৃষি পেশায় আছেন। তার পিতা কৃষক ছিলেন। এক সময় সে পিতার সাথে বিভিন্ন ফসলের আবাদে মাঠে কাজ করেছেন।

তখন থেকেই সবজী ফসলের আবাদে তার বেশী আগ্রহ ছিলো। প্রায় পনেরো বছর ধরে জাকারিয়া হোসেন সরাসরি কৃষি পেশায় আছেন। আর সে থেকেই বছরে বিভিন্ন সবজী ফসলের আবাদ করে থাকেন। এবারেও নানা সবজী ফসলের আবাদ করেছিলেন বলে জানান।

এবারে কপি ফসল ও শসা,বেগুন, মরিচ আবাদ করেছেন। এছাড়া নিজ জমিতে উন্নত জাতের টমেটো ফসল আবাদ করেছেন। এরই মধ্যে টমেটো ফসল আকারে বেশ বড় হয়ে ছে আরো বড় হচ্ছে। প্রতিবেদককে বলেন সবজী ফসলের পাশাপাশি ধান ফসল আবাদ করেন।

তিনি সব মিলিয়ে বিঘা সাতেক জমিতে নানা ফসলের আবাদ করেন। তিনি সবজী ফসলের আবাদ করে বছরে মোটামুটি টাকা আয় করেন। তিনি এর আবাদে লাভবান বলে জানান।

মন্তব্য লিখুন

আরও খবর