
সাহারুল হক সাচ্চু ,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বংশীয় পেশায় আছেন প্রায় বত্রিশ বছর বয়সী মানিক দাস। সাইকেলে মালামাল বোঝাই দিয়ে গ্রামের পথ থেকে পথে ঘুরে বেড়ান। উপজেলার ঝিকিড়া গ্রামের বাড়ীতে বংশীয় পেশায় তিনি বাশ দিয়ে ঘর গৃহস্থালি কাজে ব্যবহৃত নানা সামগ্রী তৈরী করেন। আর গ্রামের পথ থেকে পথে চলে এ বাড়ী থেকে সে বাড়ী ঘুরে বাশের তৈরী গৃহস্থালি সেসব সামগ্রী বেচেন। এর আয়ের টাকায় সংসার চালান।
সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের পথে চলতে মানিক দাস প্রতিবেদককে বলেন তিনি বংশীয় পেশা ধরে রেখেছেন। তার নিজের বাড়ীতে পরিবারের নারীরা বাশ দিয়ে গৃহস্থালি কাজে ব্যবহৃত ঝাকা , চালুন , কুলাসহ নানা সামগ্রী তৈরীতে সহযোগিতা করেন। তার গ্রামের তাদের বংশীয় পেশায় থাকা পরিবারের এক দুজন বাড়ীতে থেকে এসব সামগ্রী তৈরী করেন।
পরিবারের পুরুষেরা তৈরী এসব সামগ্রী নিয়ে বেচতে গ্রাম থেকে গ্রামে যান। দিনের সকাল বেলাতেই গ্রামের পথে বেরিয়ে বাড়ী থেকে বাড়ী ঘুরে বাশের তৈরী গৃহস্থালি সামগ্রী বেচেন। এসব সামগ্রীর চাহিদা আগের মতো নেই বলে জানান। একান্ত দরকার হলে গ্রামের কৃষক গৃহস্থ পরিবারগুলোর নারীরা পছন্দ করে এসব কেনেন।
তিনি বলেন মাঠ থেকে বিভিন্ন ফসল ঘরে তোলাকালে কুলা , চালুনের চাহিদা কিছুটা বাড়ে। তবে দরকার হলে তবেই কেনেন বলে জানান। মানিক দাস বলেন প্রতিদিন সাইকেলে মালামাল বোঝাই দিয়ে সাইকেল ঠেলে নিজে পায়ে হেটে চলেন। প্রতিদিন পয়ত্রিশ থেকে চল্লিশ মাইলের মতো গ্রামের পথে চলেন। এ পেশায় তিন থেকে চারশো টাকা আয় করতে এতো খাটনি করতে হয়। তার কথায় বেচা হলে টাকা আয় হয়। বেচা না হলে টাকা আয় হয় না।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...