
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই শ্লোগানে খুলনা বিভাগ রূপসা জোন যুব কাবাডি অনুর্দ্ধ-১৮ (বালক ও বালিকা) প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ ষ্টেডিয়াম টুনার্মেন্ট এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বালক বিভাগে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন, নড়াইল জেলা দল রানার্সআপ এবং বালিকা বিভাগের নড়াইল চ্যাম্পিয়ন, সাতক্ষীরা জেলা রানার্সআপ হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, ক্রীড়া সংগঠক কৃষ্ণপদ দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো কামরুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও সাংবাদিক আজিজুল ইসলাম, সাংবাদিক মোস্তফা কামাল, সাংবাদিক আল-আমিন, সাংবাদিক নুরুন্নবী সামদানী। প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে ৮টা করে জেলা দল অংশগ্রহন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন