
ডেভিল হান্ট অভিযানে জয়পুরহাটের আক্কেলপুর থেকে যুবলীগ নেতা হারুনুর রশিদ রাজাকে গ্রেপ্তার করা হয়েছে।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এর নেতৃত্বে আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমানের নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে আক্কেলপুর উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ রাজা আক্কেলপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আক্কেলপুর পৌরসভার মন্ডলপাড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী মামলা ও দেশকে অস্থিতিশীল করার প্রস্তুতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা মোঃ হারুনুর রশিদ রাজাকে আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...