
দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ভাইবোনছড়া মডেল বাজারের শুভ উদ্বোধন করেছেন পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য কংজপ্রু মারমা, মোঃ মাহবুব আলম, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং বাজারের বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি বলেন, “চাঁদাবাজি বরদাশত করা হবে না। কেউ চাঁদাবাজি করলে গণধোলাই দিয়ে দেবেন। সবাই মিলেমিশে ব্যবসা করতে হবে এবং বাজার উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে।”
পরে তিনি বিশ্ব মানবতার কল্যাণ, কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি কামনায় আয়োজিত শ্রী শ্রী শিব চতুর্দশী মহোৎসবে অংশগ্রহণ করেন। ভাইবোনছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড় রাইতেসা পাড়ায় অবস্থিত শ্রী শ্রী সার্বজনীন শিব মন্দিরের উদ্যোগে বলং হামারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চতুরপ্রহর ব্যাপী মহানামযজ্ঞে উপস্থিত হয়ে আয়োজক কমিটির হাতে প্রণামী হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন।
সন্ধ্যায় জেলা শহরের ঠাকুরছড়া এলাকায় অনুষ্ঠিত ষোল প্রহর ব্যাপী মহানামযজ্ঞ উৎসবে যোগ দেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...