
খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ ভূয়াছড়ি বায়তুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) রমজানের তৃতীয় দিনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। এসময় তিনি সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ ও শহিদুল ইসলাম সুমন। এছাড়া, মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও কর্তৃপক্ষও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভূয়াছড়ি বায়তুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় বর্তমানে ৩৫ জন শিক্ষার্থী, ১৬ জন শিক্ষক এবং ১ জন দপ্তরি কর্মরত রয়েছেন বলে জানা গেছে। ইফতার মাহফিল চলাকালে মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা তুলে ধরা হয়। এসব বিষয়ে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এর আগে, খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াছড়ি সদর ইউনিয়নের ৩নং প্রকল্প পাড়ায় সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে মহোৎসব পরিচালনা কমিটির উদ্যোগে বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় শ্রী শ্রী সার্বজনীন ষট্পঞ্চমী তিথি উপলক্ষে ১০ম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা পরিষদের চেয়ারম্যান।
এছাড়া, বিকেলে মাটিরাঙ্গা উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী সার্বজনীন জগন্নাথ মন্দিরে ৮ম অষ্টপ্রহরব্যাপী মহা হরিনামযজ্ঞ মহোৎসবেও তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এসময় তিনি মহাপ্রসাদ গ্রহণ করেন এবং মহোৎসব উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন।
চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা মহোৎসব উদযাপন কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, জয়া ত্রিপুরা এবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাটিরাঙ্গা আঞ্চলিক শাখার সভাপতি কীর্তি ভূষণ ত্রিপুরাসহ মহোৎসব উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...