
এম জালাল উদ্দীন:পাইকগাছা
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যা্র উন্নয়ন ” প্রতিপাদ্য’কে সামনে রেখে পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্ এর ইউএনডিপি’র জিসিএ প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী, থানার এসআই নূর আলম।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, তথ্য সেবা কর্মকর্তা তম্বী দাশ, শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্ এর এম এন্ড ডিও মোঃ মাসুদ কামাল, মাসুমা আক্তার, এনজিও প্রতিনিধি কাজী ফারহানা আফরোজ, সীমান্তী বালা, নিবেদিতা মন্ডল, হাসনা হেনা, সুনিত্রা সরদার প্রমুখ। অনুষ্ঠানে ৫ সফল পরিবার “দম্পতি” কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...