
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধামইরহাট উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে শনিবার (৮ মার্চ) বিকাল ৪টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ ও ইফতার মাহফিলে যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আবু সালেহ্ মুসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উপজেলা জামায়াতে ইসলামীর কেন্দ্র মজলিসের শুরা সদস্য ও নওগাঁ জেলা শাখার নায়েবে আমির নওগাঁ-২ আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
এ সময় আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সহকারি সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মো. মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা শাখার আমির মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা মো. রেজোয়ান হোসেন, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. আব্দুল্লাহ, আমন্ত্রিত অতিথির মধ্যে ইসলাম যুব আন্দোলনের ধামইরহাট উপজেলা সভাপতি আল আমিন, ছাত্র আন্দোলনের মো. কাওছার হোসেন প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...