• চট্রগ্রাম দেশজুড়ে
  • ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা ও সদর কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা ও সদর কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ৪:০৮ পূর্বাহ্ণ , ৯ মার্চ ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

“মানসম্মত শিক্ষা, প্রযুক্তিতে দক্ষতা ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখার ১৬তম ও সদর কলেজ শাখার ৪র্থ কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকেলে রাঙামাটি পার্বত্য জেলার এ্যানেক্স হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি প্রদান, এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাগরিকা রোয়াজা, উদ্বোধক ছিলেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা। সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি পলি ত্রিপুরা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাসেল ত্রিপুরা ও শিক্ষা সম্পাদক শিয়াই ত্রিপুরা (শ্রদ্ধা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শ্যামল ত্রিপুরা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা খুঁমুই, রাঙামাটি পাবলিক কলেজের প্রভাষক মুকুল কান্তি ত্রিপুরা, ইউএনডিপি’র প্রোগ্রাম অফিসার সুপ্রিয় ত্রিপুরা, কবি-সাহিত্যিক মলয় কিশোর ত্রিপুরা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ।

কাউন্সিলে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা ও সদর কলেজ শাখার ২০২৫-২০২৬ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়। জয় ত্রিপুরাকে সভাপতি, বর্ষা ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও শিয়াই ত্রিপুরাকে (শ্রদ্ধা) সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি জেলা কমিটি এবং দহেন ত্রিপুরাকে সভাপতি, তৃপ্তি ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও সোহেল ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট সদর কলেজ শাখা কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা।