
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং আবাসিক মেডিকেল অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে বুধবার ১৩ মার্চ বেলা ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন রোগ প্রতিরোধ, শরীরের জন্য ভিটামিন এক্যাপসুলের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও কিভাবে প্রদান করা হবে সে বিষয়ে পরিকল্পনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জহুরুল ইসলাম।
স্বাস্থ্য পরিদর্শক ইন্চার্জ আব্দুর রাজ্জাক এর উপস্থাপনায় মতামত প্রদান করেন ডাক্তার তাসনিম আরা মুক্তা, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, থানার সাব-ইন্সপেক্টর ফিরোজ হোসেন, এমটি ইপিআই সারোয়ার হোসেন, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট প্রতিনিধি সুরভী, সাংবাদিক আব্দুর রাজ্জাক, সাংবাদিক অরিন্দম মাহমুদ, সাংবাদিক এম,এ, মালেক প্রমূখ।
এমটি ইপিআই সরোয়ার হোসেন জানান উপজেলা ৮টি ইউনিয়নে ১৯২টি কেন্দ্রে এই টিকা খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে ২জন করে ৩৮৪ জন স্বেচ্ছাসেবক এই সরকারি সেবা দানে সহযোগিতা করবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...