
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র “ভাইস চেয়ারম্যান” পদে দলের মনোনয়ন পেয়েছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দক্ষ রাজনীতিবীদ সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের সুযোগ্য সহধর্মিনী ও দলের কর্ণধার অধ্যাপক নার্গিস বেগম। গত ১২ মার্চ/২০২৫ ইং তারিখ দলের কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভি’র স্বাক্ষরিত দলের প্যাডে লিখিত বার্তায় এ ঘোষণা দেওয়া হয়।
এই সুসংবাদটি যশোরে পৌছালে অভিবাদন জানাতে দলের শতশত নেতা-কর্মী প্রায় প্রতিদিন ভিড় জমাচ্ছেন নেত্রী নার্গিস বেগম এর যশোরস্থ বাসায়।
খবর পেয়ে নেত্রী’র বাসায় ছুঁটে যান শার্শা উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মো.সহিদ আলী। শহীদ জিয়া’র আদর্শে গড়া দেশের একমাত্র বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি’র “ভাইস চেয়ারম্যান” পদে আসীন হওয়ায় প্রিয় নেত্রীকে তিনি আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানান।
প্রিয় নেত্রী’র সাথে দেখা করে শ্রমিক এই নেতা তার ফেইসবুক আইডিতে লিখেছেন- “আমাদের অভিভাবক মাতৃতূল্য নেত্রী অধ্যাপক নার্গিস বেগম বিএনপি’র “ভাইস-চেয়ারম্যান” হিসেবে মনোনীত হওয়ায় নেত্রীকে অভিনন্দন। এই সুসংবাদে আমরা আনন্দিত। আপনার কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং দেশের প্রতি অবদান এই সম্মানজনক পদে আপনাকে নিয়ে এসেছে। আপনার নেতৃত্বে দল এবং দেশ উভয়ই উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি।
আপনার অভিজ্ঞতা, দক্ষতা এবং জ্ঞান নিঃসন্দেহে এই নতুন দায়িত্বে আপনাকে সাফল্য অর্জনে সাহায্য করবে। আপনার নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে এবং জনগণের আস্থা অর্জন করবে। আপনার সফল কার্যকাল কামনা করি এবং আপনার ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানাই”।
দলের সর্বাঙ্গীন উন্নতি,ঐক্য ও সংহতি রক্ষার্থে নেত্রী নিষ্ঠার সাথে কাজ করবেন এটিই শার্শাবাসীর প্রত্যাশা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...