
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ“নিজ শহর পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ্য থাকি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রমজানের পবিত্রতা রক্ষায় ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা যুবদলের আয়োজনে রোববার সকাল ১১ টা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট,আবাসিক এলাকা ও সড়কে একযোগে শুরু হয় এ পরিচ্ছন্নতা অভিযান। পুরো রমজান মাস জুড়েই চলবে এ অভিযান।
জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এ অভিযানে অংশ নেন জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তা, সদর উপজেলা যুবদলের রেজাউল করিম লিটন, সদস্য মাসুদ রানা রনি সহ দলটির অন্যান্য নেতা কর্মীরা।
জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ জানান, রমজান আসলে বাসাবাড়ি সহ আবাসিক এলাকা গুলোতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার একটা প্রবনতা দেখা দেয়। এছাড়াও শহরের প্রধান সড়কগুলিতেও ময়লা জমা হয়ে থাকতে দেখা যায় এবং ঈদ বাজারের কারনে মার্কেটের সামনেও নানা ধরনের ব্যাগ ও পলিথিন পড়ে থাকতে দেখা যায়।
আমরা এ জন্যই আগে নিজ শহরকে পরিষ্কার রাখতে এ উদ্যোগ নিয়েছি। এভাবে প্রত্যেক শহরে এ ধরনের উদ্যোগ নেয়া হলে পুরো দেশটাই পরিষ্কার হবে। আমাদের এ কর্মসূচী পুরো রমজান জুড়েই চলবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...