
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকেরা বোরো ( ইরি ) ধান আবাদে জমিতে নানা কাজ করছেন। বিভিন্ন এলাকায় কৃষকেরা আগাম করে লাগানো ধানে কীটনাশক ঔষধ স্প্রে করছেন। আগাছা পরিস্কার ( ঘাস নিড়ানি ) করা হচ্ছে। সেচ নির্ভর বোরো ধান ফসলের আবাদে জমিতে পানি সেচে অগভীর ও অগভীর নলকূপগুলো দিনের বেশী সময় চালু রাখা হচ্ছে বলে জানা গেছে।
উল্লাপাড়ায় কৃষকদের কাছে বোরো ধান ফসল বছরের প্রধান আবাদ হয়েছে । উপজেলার সব মাঠেই কম বেশী পরিমাণ জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এবারের মৌসুমে ৩০ হাজার ৩৫০ হেক্টর পরিমাণ জমিতে বোরো ধান ফসল আবাদের সরকারী লক্ষ্যমাত্রা ধরার তথ্য উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে।
বিভিন্ন এলাকার মাঠে কৃষকেরা নানা জাতের বোরো ধানের আবাদ করেছেন। কৃষকেরা ব্রি ধান ৮৯ , ব্রি ধান ৯২ , ব্রি ধান ১০২ , ব্রি ধান ১০৫ , ব্রি ধান ১০৮ জাতের ধানসহ আরো কয়েক জাতের ধান আবাদ করেছেন বলে জানা গেছে।
উপজেলার বিভিন্ন এলাকার মাঠে আগাম করে লাগানো বোরো ধানে কৃষকেরা নানা ঔষধ স্প্রে করছেন। কৃষকদের প্রায় সবাই এলাকার কীটনাশক ঔষধ দোকানীদের পরামর্শে জমিতে নানা ধরণের ঔষধ স্প্রে করছেন বলে জানা গেছে। নাগরৌহা মাঠে কৃষকদেরকে জমিতে ঔষধ স্প্রে করতে দেখা গেছে।
এদের একজন আলো মিয়া বলেন ধান জমিতে পোকামাকড় যেন না লাগে আর নানা উপকারের জন্য ঔষধ স্প্রে করা হচ্ছে।
এদিকে সেচ নির্ভর বোরো ধান আবাদে ধান লাগানোর পর পানি দিতে সেচ মেশিনগুলো দিন রাতের বেশী সময় চালু করে রাখা হচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...