
অধিকার আদায়ে শ্রমজীবী মানুষের জয় হোক, আমরা সবাই একসাথে প্রতিপাদ্যে জয়পুরহাট জেলা ও সদর থানা ফারিয়ার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সন্ধায় শহরের উল্লাস কমিউনিটি সেন্টারে ইফতারের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ফারিয়ার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
এ সময় জয়পুরহাট সদর থানা মডেল ফারিয়ার সভাপতি মোঃ বুলবুল মিয়া মানিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ নোমায়ের হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ফারিয়ার সদস্য সচিব এম. এইচ. এ দুর্জয় ফরাজী।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আশিক আহমেদ জেবাল (বাপ্পি), কেন্দ্রীয় ফারিয়ার জাতীয় স্থায়ী পরিষদের সদস্য, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাজশাহী বিভাগ ফারিয়া ও
জয়পুরহাট জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন, জেলা যুবদলের সদস্য আতিকুর রহমান সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তৃতারা ফারিয়ার সকল সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও অধিকার আদায়ের লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। তাঁরা বলেন বাংলাদেশের মাটিতে যেমন আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবেনা। তেমনি ফারিয়াতেও কোন ফ্যাসিস্টের দোসরদের জায়গা হবেনা। ফারিয়া হবে একটি পরিচ্ছন্ন সংগঠন।
মন্তব্য লিখুন
আরও খবর
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল