
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ ও উচ্চশিক্ষা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
সংগঠনের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি আকাশ ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের পরিচালক রাজীব ত্রিপুরা, কুজেন্দ্র মল্লিকা মর্ডাণ কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরাসহ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ত্রিপুরা শিক্ষার্থীরা উচ্চশিক্ষা বিষয়ক দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করেন।
আলোচনা শেষে প্রায় দুই শতাধিক এসএসসি পরীক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...