
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হল রুমে শতাধিক কৃষকদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো.আইয়ুব আলী, শেরপুর সদর কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেন, সদরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকিয়া জান্নাত, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, চরশেরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।
জেলা পাট উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় এবং পাট অধিদপ্তর কর্তৃক উন্নত জাতের পাট, পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পে শেরপুর সদর উপজেলার ২ হাজার ৬শ নির্বাচিত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হবে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রাথমিকভাবে শতাধিক কৃষকদের মাঝে ১ কেজি করে উন্নত জাতের পাট বীজ, ৬ কেজি করে ইউরিয়া ও ৬ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। একইভাবে শেরপুরের অন্যান্য উপজেলার কৃষকরা এ সুবিধা পাবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...