
শাহরিয়ার মিল্টন , শেরপুর : ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ৩৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয় আয়োজিত এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।
২০২৪/২৫ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। প্রত্যেক কৃষককে বিনামূল্যে পাঁচ কেজি আউশ ধান বীজ, দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার প্রদান করা হয়। বিনামূল্যে ধানের বীজ ও সার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নূর,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ পারভেজ,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জহুরুল ইসলাম প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...